প্রশ্নোত্তর
উত্তর না পেলে চ্যাট বাটনে চাপ দিন
ওয়েবসাইট তৈরি হতে কত দিন লাগে?
প্যাকেজভেদে সাধারণত ৫ থেকে ২১ কর্মদিবস। সময় গোনা শুরু হয় পেমেন্ট নিশ্চিত হওয়া এবং আপনার প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার পর থেকে।
পেমেন্ট কীভাবে করব?
বিকাশ, নগদ, রকেট, ভিসা/মাস্টারকার্ড অথবা ব্যাংক ট্রান্সফারে পেমেন্ট করতে পারবেন। পেমেন্ট নিশ্চিত হলেই আপনার প্রজেক্টের কাজ শুরু হয়।
কেনার আগে সাইট কেমন হবে দেখতে পারব?
অবশ্যই। প্রতিটি প্যাকেজের লাইভ ডেমো আছে — প্যাকেজ পেজের “লাইভ ডেমো দেখুন” বোতামে চাপ দিলেই আসল সাইটটি খুলবে।
ডোমেইন ও হোস্টিং কি অন্তর্ভুক্ত?
ডোমেইন কেনার খরচ আলাদা। “কাস্টম ডোমেইন সেটআপ” অ্যাড-অন নিলে আপনার ডোমেইন কানেক্ট ও এসএসএল সেটআপ আমরা করে দেব।
ডেলিভারির পর পরিবর্তন করা যাবে?
হ্যাঁ। ডেলিভারির আগে রিভিউ ধাপে আপনি মতামত দিতে পারবেন এবং আমরা সংশোধন করে দেব। ডেলিভারির পর সাপোর্ট মেয়াদে ছোটখাটো পরিবর্তন বিনামূল্যে।
আমার চাহিদা প্যাকেজের সাথে না মিললে?
“কোটেশন নিন” ফর্মে আপনার চাহিদা লিখে পাঠান — আমরা আপনার জন্য আলাদা মূল্য জানিয়ে দেব।